কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার বালিতে ৭ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় গভীর সমুদ্রে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দেশটির বালি সাগরের উত্তরে এবং লোম্বক উপদ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের সময়ে স্থানীয় বাসিন্দারা বাসা থেকে বের হয়ে এসেছিলেন। এ ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ২০৩ কিলোমিটার দূরে মাতারামের উত্তরাঞ্চল এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে এর ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে বালি ও লোম্বকের উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময়ে ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

বালির মারকিউর হোটেলের ম্যানেজার রয়টার্সকে বলেন, ভূমকিম্পের সময়ে তাদের হোটেলের গেস্টরা সবাই বাইরে বের হয়ে আসেন। তবে পরে তারা আবার হোটেলে ফিরে যান। ভূমিকম্পের কারণে হোটেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনবিপি জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভূপৃষ্ঠের খুব গভীরে এ ভূমিকম্প হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১০

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১১

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১২

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৩

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৫

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৬

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৭

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৮

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৯

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

২০
X