কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘লাল কার্পেটে’ ঢাকা পানজিন সৈকত প্রকৃতির বিস্ময়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের এক বিকেলে, মৃদু কুয়াশায় ভরে গিয়েছিল পুরো আকাশ। বাতাসে তখন ভেসে বেড়াচ্ছিল নোনাজলের নির্মল ঘ্রাণ। ঠিক তখনই প্রকৃতি সাজল অপরূপ রক্তিম সাজে। প্রথম দেখায় মনে হবে সাগর পাড়ে কেউ হয়তো নিজের হাতে যত্ন করে বিছিয়ে দিয়েছে আগুনজ্বলা লাল রঙের কার্পেট।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের পানজিনের লাল সৈকত এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। জানা গেছে বছরের একটি নির্দিষ্ট সময়ে এর রূপ পুরোপুরি পাল্টে যায়, বিস্তীর্ণ সৈকতে ছড়িয়ে পড়ে গাঢ় লালের সমারোহ। এই অদ্ভুত রঙের জন্য দায়ী আর কেউ নয়, বরং প্রকৃতিকভাবেই জন্ম নেওয়া গুল্ম সিপউইড।

বছরের বেশির ভাগ সময় সবুজ গুল্মে ভরা থাকে পানজিন সমুদ্রসৈকত। কিন্তু শরৎ আসতেই ‘সিপউইড’ রং বদলায়। কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ধারণ করে বিশেষ রং, আর তখনই গোটা সৈকত আগুনের রঙে ঝলসে ওঠে।

আর সেই দৃশ্য উপভোগ করতে কাঠের বোর্ডওয়াক ধরে হাঁটেন হাজারো মানুষ। কোথাও শিল্পীরা পাখির পোশাক পরে নৃত্য পরিবেশন করেন, যেন মনে করিয়ে দেন—এ সৈকত শুধু মানুষের নয়, সারস আর বিরল পাখপাখিদেরও। পানজিন ওয়েটল্যান্ড পৃথিবীর অন্যতম বৃহৎ খড় ও গাছের বন। এটি অভিবাসী পাখিদের জন্য আদর্শ আশ্রয়কেন্দ্র। এমন পরিবেশে এসে দর্শনার্থীরা হারিয়ে যান অন্য এক রূপকথার জগতে। এ যেন প্রকৃতির হাতে আঁকা এক রক্তিম কবিতা, যা শরতের শেষ আলোকচ্ছটায় জ্বলে ওঠে। সূত্র : ভায়োরি

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১০

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১১

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১২

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৩

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৪

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৮

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৯

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০
X