কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প ও সুনামি কেন্দ্র জানিয়েছে, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান বিবিসিকে জানান, আমরা এটাকে একটি ছোট সুনামি বলছি, তবে সতর্ক থাকা জরুরি।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে, রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে এবং প্রায় ৫৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর ফিলিপাইনের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দেশটির ভলকানোলজি ইনস্টিটিউট জানিয়েছে, জীবনের জন্য হুমকিস্বরূপ ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা রয়েছে। পূর্ব ও দক্ষিণ উপকূলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ফিলিপাইনের কিছু অঞ্চলে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের মধ্যেই আঘাত হানতে পারে এবং তা ঘণ্টাব্যাপী স্থায়ী হতে পারে।

সূত্র : বিবিসি, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X