স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের

দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে হৃদয়-মিরাজ আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ সর্বোচ্চ ৬০ ও হৃদয় ৫৬ রানে আউট হন। ২২২ রানের টার্গেট স্পর্শ করতে অসুবিধা হয়নি আফগানিস্তানের। ১৭ বল বাকি থাকতে জয়ের স্বাদ নেয় আফগানরা।

ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক, ‘আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X