কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

আসিয়ান সম্মেলন। ছবি : সংগৃহীত
আসিয়ান সম্মেলন। ছবি : সংগৃহীত

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। জোটটি জানিয়েছে, মিয়ানমারের আগামী ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধিদল পাঠাবে না।

সোমবার (২৭ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাতে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ১১ সদস্যভুক্ত আসিয়ান নেতারা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন এবং শান্তি প্রক্রিয়ায় ‘অগ্রগতি না হওয়ায় হতাশা’ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, সহিংসতা বন্ধ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হতে হবে।

একটি কূটনীতিক সূত্র এএফপিকে জানিয়েছে, আসিয়ানের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না, তবে ইচ্ছা করলে সদস্য রাষ্ট্রগুলো দ্বিপাক্ষিকভাবে পাঠাতে পারবে। আরেক কূটনীতিক নিশ্চিত করেছেন যে, আসিয়ানের পক্ষ থেকে যৌথ মিশন পাঠানো নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্যে পৌঁছানো যায়নি।

সোলারিস স্ট্র্যাটেজিস সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিশ্লেষক মুস্তাফা ইজজুদ্দিন বলেন, আসিয়ান পর্যবেক্ষক না পাঠানো জান্তার জন্য বড় ধাক্কা। এতে প্রমাণের কোনো সুযোগ থাকবে না যে ভোটটি স্বাধীন ও সুষ্ঠু হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার আসিয়ান সম্মেলনের পাশে বলেন, ২০২১ সালের সামরিক বাহিনী ক্ষমতা দখল দেশটিতে একের পর এক বিপর্যয় ডেকে এনেছে। গ্রাম পোড়ানো, হাজারো মানুষ নিহত, লাখো বাস্তুচ্যুত এবং এখন সক্রিয় সংঘর্ষের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ নির্বাচনটিকে ‘প্রহসন’ বলে উল্লেখ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, জান্তা ‘নিপীড়ন ও ভিন্নমত দমন’ করছে এবং যারা নির্বাচন সমালোচনা করছে তাদের গ্রেপ্তার করছে।

বর্তমানে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার এবং সর্বশেষ সদস্য ইস্ট তিমুর রোববার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ আগেই সতর্ক করেছিলেন, এই তথাকথিত নির্বাচন পর্যবেক্ষণে আসিয়ানের অংশগ্রহণ জান্তার প্রতারণাকে বৈধতা দেবে। এটা মিয়ানমারকে আরও পিছিয়ে দেবে এবং অন্যায়কে রক্ষা করবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X