কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেঙ্গুর টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেঙ্গুজ্বরের টিকা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২ অক্টোবর) জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি করা এই টিকার অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও।

ডেঙ্গুর এই টিকার নাম কিদেঙ্গা। এই টিকা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মতো দেশে স্থানীয়ভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস।

জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ডেঙ্গুর উচ্চ সংক্রমণ প্রবণ এলাকায় এই টিকা ব্যবহার করা যাবে। ৬ থেকে ১৬ বছর বয়সীদের শরীরে এই টিকা দেওয়া যাবে।

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৭৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৬৮২ জন এবং সারা দেশে দুই হাজার ১১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৮৭১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৮৫৫ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ১৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন ঢাকাতে এবং ছয়জন সারা দেশে মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৬৬২ জন এবং সারা দেশে ৩৬৮ জন মারা যান।

চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ঢাকাতে ৮৫ হাজার ১৪০ জন ও সারা দেশে এক লাখ ২৬ হাজার ৫৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ এক হাজার ৪৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮১ হাজার ৫৩৮ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতাল এক লাখ ১৯ হাজার ৯১৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ১৯৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে দুই হাজার ৯৪০ জন এবং সারা দেশে ছয় হাজার ২৫৮ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৫ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X