কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ থামাতে চীনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

টানা ১৯তম দিনে দিনের গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। একের পর এক হামলা পাল্টা হামলা চলছেই। এমন পরিস্থিতিতে যুদ্ধ যাতে আরও বড় পরিসরে ছড়িয়ে না পড়ে এজন্য চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর বিবিসির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে যুক্তরাষ্ট্র এ যুদ্ধ নিয়ে কাজ করবে। নিরাপত্তা পরিষদের সদস্য এবং বিশেষ করে স্থায়ী সদস্যদের এ যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তাদের অনেক দায়িত্ব রয়েছে। এজন্য তিনি চীনের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সফরে যাওয়ার আগ মুহূর্তে যুদ্ধ নিয়ে কথা বললেন। যদিও তার এ সফরের মূল কারণ আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি সিজনপিংয়ের সফর। তবে এ সফরে মধ্যপ্রাচ্য সংকট প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের আগে মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূত জাই জুন যুদ্ধবিরতির জন্য এ অঞ্চলের বিভিন্ন দেশে সফর করেছেন। চীন এ অঞ্চলে তাদের প্রভাব বাড়িয়ে চলছে। দেশটির সহযোগিতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে।

এদিকে ইসরায়েলকে ব্যপক অস্ত্র সহায়তা দিলেও দেশটিতে গাজায় স্থল অভিযানে মত দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তাদের দাবি, গাজায় স্থল অভিযান শুরু হলে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নেবে।

যুক্তরাষ্ট্র বলছে, গাজায় স্থল অভিযানের ফলে ইসরায়েলের জিম্মি ও বেসরামরিক লোকদের বিপদে ফেলতে পারে। এ ছাড়া এ অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। এজন্য তারা বিমান হামলা ও বিশেষ লক্ষ্যে স্পেশাল অপারেশন চালানোর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযান করলে ইরাকের মসুল শহরের মতো হামাসও বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে করে পরিকল্পনার চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X