কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ
পলিটিকোর প্রতিবেদন

ইউরোপ-চীনের প্রভাব বিস্তারের লড়াইয়ে কোন পক্ষে বাংলাদেশ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে ব্রাসেলস সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রধান বার্তা ছিল- ইউরোপ ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে তার দেশ কোনো পক্ষ নিচ্ছে না।

এ বিষয়ে রাজনীতি বিষয়ক ডিজিটাল গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার—সবার সঙ্গে বন্ধুত্ব; আমাদের নিজস্ব উন্নয়নের জন্য বিনিয়োগ। আমার একটি ছোট জায়গায় ১৭ কোটি মানুষ আছে, তাই আমাদের প্রতিটি দেশ থেকে বিনিয়োগ দরকার। প্রত্যেকে তাদের পছন্দ অনুযায়ী এখানে বিনিয়োগ করতে পারে।

বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকারপ্রধান হাসিনা। তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করতে ব্রাসেলস শহরে ছিলেন এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ ও অনুদান সমন্বিত ৪০০ মিলিয়ন ইউরোর বাম্পার প্যাকেজ দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এখন পর্যন্ত ইইউর সবচেয়ে বড় বাজি হিসেবে চিহ্নিত।

ইইউ এবং বেইজিংয়ের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতোমধ্যে চীন আগ্রাসী বিদেশি বিনিয়োগ কৌশল ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত বাংলাদেশ দীর্ঘদিন বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল।

কিন্তু সাম্প্রতিক দশকে দেশটি বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন পেয়েছে। সফল পোশাক রপ্তানি শিল্প, বিদেশি বিনিয়োগ দ্বারা উদ্বুদ্ধ হয়ে এ সাফল্য এসেছে।

২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন। দেশটির রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক নিবিড়ভাবে বাংলাদেশের জাতীয় শ্রম পরিকল্পনা পর্যবেক্ষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X