কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছারপোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল দ.কোরিয়া

ছারপোকা। ছবি : সংগৃহীত
ছারপোকা। ছবি : সংগৃহীত

ছারপোকার জ্বালায় অতিষ্ঠ হয়নি, এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। গ্রামে কিংবা শহরে সব জায়গায় দেখা মিলবে রক্তচোষা এই ছোট্ট পোকাটির। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই পোকার উৎপাত এমন ভয়াবহভাবে বেড়েছে যে রীতিমতো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশের বাথহাউস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, রেলস্টেশনের মতো জায়গায় উচ্চসতর্কতা জারি করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। যদিও ক’দিন আগেও দেশটেতে ছাড়পোকার নাম গন্ধ পর্যন্ত ছিল না। সবশেষ ছারপোকা দমন অভিযানের পর থেকে রক্তখেকো এই পোকার উৎপাত থেকে মুক্তই ছিলেন কোরিয়াবাসী।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ২০১৪ সালের পর তাদের দেশে মাত্র ৯ জন মানুষ ছারপোকাজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তবে শুধু অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। এ কারণে ছারপোকা দমনে চার সপ্তাহের অভিযানে নেমেছে কর্মকর্তারা।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এই ধরনের ছারপোকার প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এমনকি প্যারিস অলিম্পিক উপলক্ষে আগত অতিথিদের এই পোকার উৎপাত থেকে মুক্ত রাখতে সব আয়োজনের মধ্যেই ছারপোকা দমনে নামতে হয়েছে ফরাসি সরকারকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার এই পোকার প্রাদুর্ভাব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ছড়াল।

অনেক বছর এই পোকার উৎপাত থেকে মুক্ত কোরিয়াবাসী সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিনিয়ত ছারপোকার ছবি শেয়ার করে সামাজিক মাধ্যম ভাসিয়ে ফেলছেন তারা। কীভাবে ছারপোকার হাত থেকে বাঁচতে পারবেন সে বিষয়ে চাইছেন পরামর্শ।

সামাজিক মাধ্যমে এক কোরিয়ান ব্যবহারকারী লিখেছেন, ‘যদি আমি ছারপোকা দেখতে পাই তাহলে কি ঘরের সব ইলেকট্রনিকস যন্ত্রপাতি ছুড়ে মারব?’ আরেকজন লিখেছেন, ‘যদি বেডের চার পাশে টেপ মেরে রাখি, তাহলে কি ছারপোকা আসা বন্ধ হবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X