কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেল কিনে ভারতের নতুন রেকর্ড

হায়দরাবাদ হাউসে ২০২১ সালে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
হায়দরাবাদ হাউসে ২০২১ সালে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই মূলত তেলের দাম বেড়েছে। তবে এমন অবস্থায় রাশিয়া থেকে তেল আমদানি করে সম্প্রতি নতুন রেকর্ড গড়েছে ভারত।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মে মাসজুড়ে প্রতিদিন ভারত রাশিয়া থেকে প্রায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। প্রযুক্তির সাহায্যে জাহাজ ট্র্যাক করে গণমাধ্যমটি এই সংবাদ প্রকাশ করেছে।

দিল্লির পথে রুশ তেলের প্রবাহ এপ্রিলের তুলনায় গত মে মাসে ১৫ শতাংশ বেড়ে গেছে। ভর্টেক্সার তথ্যমতে, প্রতিদিন ১ দশমিক ৯৬ মিলিয়ন ব্যারেল তেলের আমদানি করেছে ভারত।

ওপেকের প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের কাছ থেকে তেল আমদানিতে এটি ক্ষতের সৃষ্টি করেছে। ব্লুমবার্গের তথ্যমতে, ভারতে সৌদির অপরিশোধিত তেল রপ্তানি ২০২১ সাল থেকেই তলানিতে পৌঁছেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতে রাশিয়ার তেল আমদানি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো- মূল্যছাড়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিষেধাজ্ঞা আরোপিত দেশটিতে এপ্রিলে ব্যারেলপ্রতি তেলের মূল্য ছিল ৬৮ দশমিক ২১ ডলার।

ভর্টেক্সার বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, মধ্যপ্রাচ্যের সাপ্লাইয়ের তুলনায় মূল্যছাড় থাকায় রাশিয়ার তেল কিনতে ভারতীয় রিফাইনাররা এক ধরনের বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। রাশিয়ার তেল উৎপাদনকারী চেইন উরাল এবং শকল গ্রেড গত মাসে তাদের সর্বোচ্চ লাভের মুখ দেখেছে। জুন ও জুলাই মাসে তেল আমদানির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের অপরিশোধিত তেল কিনতে ব্যারেল প্রতি ভারতকে দিতে হত ৮৬.৯৬ ডলারে। তখন ইরাকের তেলের মূল্য ছিল ব্যারেল প্রতি ৭৭ দশমিক ৭৭ ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X