কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পথকুকুরকে ভ্যাকসিন দিয়ে যে রেকর্ড গড়ল ভুটান

পথকুকুর। ছবি: ‍সংগৃহীত
পথকুকুর। ছবি: ‍সংগৃহীত

পথকুকুররা সবসময় অবহেলিত। এদেরকে কেউ কাছেই ঘেঁষতে দেয় না। সেখানে শতভাগ পথকুকুরকে ভ্যাকসিন দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে রেকর্ড গড়েছে ভুটান।

ভুটানের রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং ঐতিহাসিক এই অর্জনের বার্তা দেন।

তথ্য অনুযায়ী, দেশটিতে দেড় লাখের বেশি পথকুকুর এবং ৩২ হাজার পোষা কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ ব্যাপারে দেশীয় সংস্থার পাশাপাশি সহযোগিতা করেছে গ্লোবাল অ্যানিমেল দাতব্য সংস্থা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল।

পরিসংখ্যান অনুযায়ী, এশিয়া মহাদেশে প্রায় ৩০০ মিলিয়ন পথকুকুর রয়েছে। এর মধ্যে অধিকাংশই নানাবিধ রোগে আক্রান্ত। এ ছাড়া জীবাণুবাহী এসব কুকুরের কামড়ে বহু মানুষের মৃত্যুও হয়ে থাকে। মূলত ভ্যাকসিনেশনের বাইরে থাকায় কুকুরের জন্মহার ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

যা নিয়ে সতর্ক হয়ে ওঠে ভুটান। তারা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল সংস্থাকে আমন্ত্রণ জানায়। শুরুতে ছোট পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও ধীরে ধীরে তা গোটা দেশে ছড়িয়ে যায়। এই কার্যক্রমে আন্তর্জাতিক সংগঠনটি ৩২ জনের বেশি ভুটানের নাগরিককে উচ্চপর্যায়ের প্রশিক্ষণ দিয়েছে এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

ভুটানের প্রধানমন্ত্রী এ কার্যক্রমের পেছনে অবদান রাখা সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি, উদ্যোগটিকে গোটা বিশ্বের অর্জন বলে উল্লেখ করেন। তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা এবং মানুষের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। যদিও ছোট পরিসরে শুরু, কিন্তু এই চেষ্টা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের মুখপাত্র বলেন, ভুটান সরকারের মতো এতটা উৎসাহ নিয়ে ব্যবস্থাপনা ও সহযোগিতা—এমনটা আমরা আর দেখিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X