কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পে ধসে যাওয়া বাড়ি। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে ধসে যাওয়া বাড়ি। ছবি : সংগৃহীত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) পূর্ব রাশিয়ার ভ্লাদিভোস্টক, নাখোদকা ও সাখালিন দ্বীপে এই সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রাশিয়ার এসব অঞ্চল জাপান সাগরের দিকে মুখোমুখিভাবে অবস্থিত। তবে সুনামি সতর্কবার্তা জারি করা হলেও মানুষজনকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ এখনো দেওয়া হয়নি।

সোমবার জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। বর্তমানে এসব এলাকার মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, ইশিকাওয়ার উপকূলীয় নোটো এলাকায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামি হলে ৫ মিটার (১৬ ফুট) উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। নোটোর পাশের নিগাতা ও তোয়ামা এলাকায়ও সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই দুই অঞ্চলে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X