কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তি জানলে চমকে যাবেন

মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তি। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার নতুন রাজার সম্পত্তি। ছবি : সংগৃহীত

রাজা বা রাজপ্রধানদের সম্পত্তি নিয়ে আগ্রহ অনেকের রয়েছে। তবে মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের সম্পত্তি জানলে অনেকে হয়তো চমকে যাবেন। গাড়ি, বাড়ি, বিমান- কী নেই তার বহরে! দেশটির নতুন এ রাজার সুরক্ষার জন্য আলাদা সৈন্য বাহিনীও রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম অন্যতম ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তথ্যানুসারে এ রাজ পরিবারের পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। এছাড়া দেশের বাইরেও তার সম্পত্তির বিশাল সাম্রাজ্য রয়েছে।

দেশটির নতুন এ রাজার আবাসন খাত থেকে শুরু করে খনি, টেলিযোগাযোগ এবং পাম ওয়েল খাতে রাজত্ব রয়েছে। তার নিজের বাসভবন ‘ওপোলেন্ট ইস্তানা বুকিত সেরেনও’ পারিবারিক আভিজাত্যের অন্যতম নিদর্শন।

এনডিটিভি জানিয়েছে, সুলতান ইব্রাহিমের সংগ্রহে ৩০০ বিলাসবহুল গাড়ি রয়েছে। জার্মানির সাবেক প্রেসিডেন্ট এডলফ হিটলার তাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন বলেও গুঞ্জন রয়েছে। তার এসব গাড়ির বহর মাটির নিচে রাখা রয়েছে।

নতুন এ রাজার গাড়িবহরের বাইরে রয়েছে ব্যক্তিগত বিমানের বহর। তার বহরে গোল্ড অ্যান্ড ব্লু বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। এমনকি তার পরিবারের জন্য ব্যক্তিগত সেনাবাহিনীও রয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার সম্পত্তির কথা জানালেও বাস্তবে আরও বেশি হবে বলে ধারণা করা হয়। সুলতান ইব্রাহিমের মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল কোম্পানি ইউ মোবাইলে ২৪ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাইভেট পাবলিক কোম্পানি মিলিয়ে অন্তত ৫৮৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

এখানেই শেষ নই, নতুন এ রাজার দেশের বাইরেও রয়েছে বিপুল সম্পদ। তার সিঙ্গাপুর বোনিক গার্ডেনের কাছে চার বিলিয়ন ডলারের জমি ও পার্ক রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে ক্ষমতায় বসছেন সুলতান ইব্রাহিম। বুধবার রাজধানী ‍কুয়ালালামপুরে ন্যাশনাল প্যালেসে তার শপথ অনুষ্ঠান হয়েছে। তিনি স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। যদিও মালয়েশিয়ায় রাজতন্ত্রকে রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনি প্রায়ই রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলে থাকেন।

দেশটিতে রাজতন্ত্রের অভিনব এক প্রথা রয়েছে। মালয়েশিয়ার ৯টি রাজ পরিবার রয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য একজন করে রাজা নির্বাচিত হন। তিনি মালয়েশিয়ার স্থানীয় ভাষায় ‘ইয়াং দ্য-পাতুয়ান আগং’ বা ‘রাজধিরাজ’ হিসেবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X