কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত
মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস চেয়ারম্যান ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ অবশেষে নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, কেন্দ্রে তাদের দল একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। খবর সামা টিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে মরিয়ম বলেন, গত রাতে গণমাধ্যমের একটি অংশ ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালিয়েছে। আলহামদুলিল্লাহ, পিএমএলএন কেন্দ্রে এবং পাঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। কিছু আসন এখনো ফল প্রকাশের অপেক্ষায় আছে। চূড়ান্ত ফল পাওয়া মাত্রই এমএনএস বিজয়ী বক্তৃতার জন্য পিএমএলএনের সদর দপ্তরে যাবে। ইনশাআল্লাহ, সঙ্গে থাকুন।

এদিকে, আলজাজিরার প্রতিবেদন বলছে, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৩৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫৪টি আসনে জয় নিয়ে এখনো এগিয়ে রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তার দল পেয়েছে ৪২টি আসন।

এর আগে, বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর শুরু হয় ফল ঘোষণা। পাকিস্তানের যে কোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

নির্বাচনের ফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন দাবি করেন।

পোস্টে ইমরান খান বলেন, সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ জবাব দিয়েছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X