কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২০২৩ সালে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জন্মহারে আবারও বিশ্বের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে অর্থনৈতিক খরচ ও ক্যারিয়ারে অগ্রগতির কারণে নারীদের সন্তান জন্মদানে অনীহা দেখা দিয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মহার কমেছে। ২০২২ সালে এ হার ছিল গড়ে ০ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে এ হার কমে ০ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে।

দেশটিতে ২০২৩ সালে জন্মহার কমেছে এমন নয়। ২০১৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় জন্মহার ১ শতাংশের নিচে রয়েছে। কোনো দেশের জনসংখ্যার পরিমাণ স্থির রাখতে চাইলে নারীর ক্ষেত্রে সন্তান জন্মদানের হার ২ দশমিক ১ শতাংশ হওয়া প্রয়োজন।

এশিয়ার এ দেশটিতে এ সমস্যার পেছনে কারণও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নারীরা নিজের ক্যারিয়ার ও আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করতে চান না। এজন্য এ সংকট তৈরি হয়েছে। ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটিতে বাড়ি ভাড়া ও জীবনযাপনের খরচ অনেক বেশি। সবচেয়ে ব্যয়বহুল শহর হলো দেশটির রাজধানী সিউল।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ২০২৩ সালে নয়, চলতি বছর ২০২৪ সালে এ হার আরও কমতে পারে। ধারণা করা হচ্ছে, চলতি বছর এ হার কমে ০ দশমিক ৬৮ শতাংশ হতে পারে। আর সিউলে এ হার কমে ০ দশমিক ৫৫ শতাংশে গিয়ে ঠেকতে পারে।

জন্মহার কমার এ বিষয়টি দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদেরও অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আগামী এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে জন্মহার বাড়াতে কাজ করার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি নির্বাচনী ইশতেহারে দেশব্যাপী আবাসন ও শিক্ষা খাতে খরচ কমানো এবং বিভিন্ন প্রণোদনার সুযোগ দেওয়ারও অঙ্গীকার করছে দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X