কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফের আল-শিফা হাসপাতালে ইসরায়েলের হামলা

গাজার আল-শিফা হাসপাতাল। ছবি : সংগৃহীত
গাজার আল-শিফা হাসপাতাল। ছবি : সংগৃহীত

আবারও ফিলিস্তিনের গাজাস্থ আল-শিফা হাসপাতালে হামালা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ট্যাংক ও ভারী গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া হামলার পর হাসপাতালটির অস্ত্রোপচার ভবনেও আগুন লেগেছে বলে জানিয়েছেন ফিলিস্তিন কর্মকর্তারা। খবর আল-জাজিরার।

এদিকে, সোমবার (১৮ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, ওই হাসপাতালে দেশটির সেনারা ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে। তাদের দাবি, হামাস যোদ্ধারা আল-শিফা হাসপাতালের ভেতরে অবস্থান নিয়ে পুনরায় সংগঠিত হয়েছে এবং সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় বলেছে, বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক, আহত রোগী এবং চিকিৎসাসেবী প্রায় ৩০ হাজার মানুষ ওই হাসপাতালে আটকা পড়েছেন। মন্ত্রণালয়ের দাবি, যারা হাসপাতালটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন তারা স্নাইপার ও হেলিকপ্টার থেকে আক্রমণের শিকার হচ্ছেন। এ ছাড়া রাত ২টায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।

এর আগে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, অভিযান পরিচালনার সময় ইসরায়েলি বাহিনী ‘মানবিক প্রচেষ্টা’ চালাবে এবং খাদ্য ও পানি সরবরাহ করবে।

তিনি জোর দিয়ে বলেন, অভিযান চলাকালীন রোগী ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের হাসপাতাল ছাড়ায় কোনো বাধ্যবাধকতা থাকবে না। যদিও আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লাউডস্পিকার ব্যবহার করে হাসপাতালে আশ্রয় নেওয়া শত শত মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গগত, গত শুক্রবার (১৫ মার্চ) দুটি পৃথক জায়গায় ত্রাণপ্র‌ত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কুয়েত গোলচত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২০ জনের মরদেহ আল শিফা হাসপাতালে আনা হয়েছে। ত্রাণপ্রত্যাশীদের ওপর গুলিবর্ষণের পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ জন নিহত ও ১৫৫ জন আহত ব্যক্তিকে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্বল সক্ষমতার কারণে চিকিৎসকরা এ পরিস্থিতি মোকাবিলা অক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X