কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার বার্তা দিতে পারল না চীন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে বলেই জানালেন ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই। খবর আলজাজিরার।

ইউরোপের এই সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসার চেষ্টা করছে চীন। ইতিমধ্যে এই যুদ্ধ বন্ধ করতে ১২ দফার একটি প্রস্তাব দিয়েছে বেইজিং। পাশাপাশি দুপক্ষের সঙ্গে অনেকবার আলোচনা করেছে তারা।

তবে এই যুদ্ধে চীন নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় পশ্চিমাদের সমালোচনায় পড়েছে দেশটি। এমনকি ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পরও মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে বেইজিং।

সবশেষ ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়।

তিনি বলেন, শেষ পর্যন্ত তারা সবাই একমত হয়েছে যে এই যুদ্ধ বন্দুকের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আবার সব পক্ষই বর্তমান পরিস্থিতির ক্রমাগত অবনতি বিষয়টির কথাও মানে। পরিস্থিতি শান্ত করতে তারা সবাই চীনা আহ্বানের সঙ্গে একমত। এই সংকটে চীন আরও গঠনমূলক ভূমিকা রাখবে বলেই তাদের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X