কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম এ দ্বীপরাষ্ট্রটিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন ভূতাত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে স্থানীয় সময় ৯টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে মালাক্কা সাগরে ভূমিকম্পের আশংকা নেই। অন্যদিকে ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, আফটার শকের আশংকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার অংশে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায়, ফিলিপাইন ও জাপান ভৌগলিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা। এসব দেশে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে থাকে। ২০২১ সালের জানুয়ারিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের ফলে দেশটির সুলাওয়াসি দ্বীপে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

এর আগে ২০১৮ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর সুলাওয়াসি দ্বীপে ভূমিকম্পের ফলে ২ হাজার ২০০ জন নিহত হন।

এছাড়া ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে করে এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৯ দশমিক এক মাত্রার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X