কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অং সান সু চিকে কারাগার থেকে বাড়িতে স্থানান্তর

গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে অং সান সু চিকে। ছবি : সংগৃহীত
গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে অং সান সু চিকে। ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে বাড়িতে স্থানান্তর করা হয়েছে। মূলত প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সু চিকে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার। মিয়ানমারের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মিয়ানমার জান্তার পক্ষ থেকে বলা হয়, তাপপ্রবাহের প্রকোপ থেকে কারাবন্দিদের রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবেই সু চিকে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এরপর থেকেই কারাগারে বন্দি আছেন তিনি। রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড হয় তার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

জান্তা সরকারের উপতথ্যমন্ত্রী মেজর জেনারেল জাও মিন তুন গতকাল মঙ্গলবার বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, অং সান সু চি ও তাঁর সরকারের প্রেসিডেন্ট উইন মিন্তসহ আরও কয়েকজন বয়স্ক কারাবন্দি গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে।

জাও মিন তুন বলেন, যেহেতু আবহাওয়া অত্যন্ত গরম, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কেবল অং সান সু চির জন্য নয়...যাদের বেলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা দরকার বিশেষ করে বয়স্ক বন্দিদের ক্ষেত্রে—আমরা তাদের হিট স্ট্রোক থেকে রক্ষায় কাজ করছি।

অং সান সু চি তাঁর জীবনের ২৭টি বছর কারাগারেই কাটিয়েছেন। সর্বশেষ তিনি মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি কারাগারে বন্দি ছিলেন। উইন মিন্ত বন্দি ছিলেন বাগো অঞ্চলের একটি কারাগারে। মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার নেপিডোর তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

সু চি ও উইন মিন্তসহ অন্য কারাবন্দিদের গৃহবন্দিত্বে নেওয়া হলেও তাঁদের ঠিক কোথায় গৃহবন্দি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি জান্তা সরকারের উপতথ্যমন্ত্রী। এর আগে, অবশ্য কারাগারে নেওয়ার আগে সু চি জান্তা বাহিনীর একটি সেনানিবাসের ভেতরের সেফ হাউসে বন্দি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X