কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আগ্নেয়গিরির লাভার নিচে পড়ে ৫৭ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আগ্নেয়গিরি থেকে নেমে আসা ঠান্ডা জমাটবদ্ধ লাভার ঢলে ৫৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২২ জন। দেশটির দুর্যোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় অবিরাম ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মুখে জমে থাকা ঠান্ডা লাভার স্রোত নেমে আসলে, সুমাত্রা দ্বীপের দুটি জেলার রাস্তা, বাড়িঘর ও মসজিদ প্লাবনে সয়লাব হয়ে যায়। খবর এএফপির।

শ্রমিকরা বন্যার পরে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিষ্কার করেছে। উদ্ধারকারীরা অনুসন্ধানে সহায়তা করার জন্য একটি থার্মাল ড্রোন মোতায়েন করেছে। নদী ও ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৩ সহস্রাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানান, কয়েক ডজন বাড়িঘর ভেসে গেছে এবং মৃতদের অনেককে কাছাকাছি নদীতে বা তার আশপাশে পাওয়া গেছে। বন্যা ও ঠান্ডা লাভাপ্রবাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু রাস্তায় প্রবেশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X