কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, হতাহত বহু মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতদের মধ্যে রয়েছেন বিদেশী নাগরিকও। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আজ বুধবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমও আগুন লাগার খবর নিশ্চিত করেছে। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েতের তথ্য মন্ত্রণালয়।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।

অগ্নিকাণ্ডে আহতদেরকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কুয়েত স্বাস্থ মন্ত্রণালয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার জন ভারতীয়ও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে কুয়েত।

বিস্তারিত আসছে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X