কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ
তেল নিয়ে পরিকল্পনা

আফগানিস্তানের পাশে দাঁড়াচ্ছে ইরান

মানচিত্রে ইরান ও আফগানিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
মানচিত্রে ইরান ও আফগানিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

বিশ্ব যখন আফগানিস্তানকে একঘরে করে রেখেছে তখন কাবুলের পাশে দাঁড়াচ্ছে ইরান। বুধবার (১২ জুন) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো একটি পরিকল্পনা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি জানা গেছে।

প্রস্তাবটি পাঠিয়েছে ইরানের তেলশোধনকারী ‘ভিরা এনার্জি অ্যান্ড কেমিস্ট্রি কোম্পানি’। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সভা করেন কোম্পানিটির প্রতিনিধিরা। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর প্রচার করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুল সালাম জাওয়াদ বলেন, কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আফগানিস্তানের অপরিশোধিত তেল শোধন করা হবে বৈঠকে তার রোডম্যাপ উপস্থাপন করে ভিরা এনার্জি। এতে কাবুলের উৎপাদিত তেলের গুণগতমান বহুগুণে বাড়বে বলেও আশ্বস্ত করা হয়।

এদিকে আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বলেছে, স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তেল খাতে ছোট-বড় শোধনাগার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই চেম্বারের কর্মকর্তাদের মতে, আফগানিস্তানে তুলনামূলকভাবে অল্প বিনিয়োগে তেল শোধনাগার নির্মাণে ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগালে ইতিবাচক ফল পাওয়া যাবে।

চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য খান জান আলোকজয় বলেন, দামের ক্ষেত্রে অপরিশোধিত তেল খুবই সস্তা। কিন্তু সেই তেল রিফাইন করে মানসম্পন্ন পেট্রোল বা ডিজেলে পরিণত করা হলে অনেক বেশি দাম পাওয়া যাবে।

আর দেশের খনিতে মানসম্মত শোধনাগার গড়ে উঠলে, আফগানিস্তানের অভ্যন্তরে খনিজের দাম কমবে। একই সঙ্গে রপ্তানি থেকেও বেশি মুনাফা পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির কয়েকজন বিশেষজ্ঞ।

আফগান খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে, দেশটির জ্বালানি চাহিদার ১০ থেকে ১৫ শতাংশই আসে কাশকারি তেলক্ষেত্রের মাধ্যমে। এ ছাড়া দেশটিতে আরও বেশকিছু তেলক্ষেত্র রয়েছে।

তথ্য বলছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৫ থেকে সাড়ে ৫ হাজার ব্যারেল তেল উৎপদান করছে কাবুল। প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারলে এই সংখ্যা কয়েকগুণ পর্যন্ত বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X