কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ায় কোথায় থাকছেন পুতিন?

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরেন কিম। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরেন কিম। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যখন সবাই একজোট হচ্ছে, তখন মস্কোর দিকে বাড়িয়ে দেওয়া যে কোনো হাতকেই বন্ধু মনে করছেন ভ্লাদিমির পুতিন।

আর তাই প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের এই সফরের আগে থেকেই, পঞ্চন্দ্রিয় সজাগ করে রেখেছে পশ্চিমারা।

দুই দেশের নেতা মিলে কী ‘ঘট’ পাকাচ্ছে সেই শঙ্কায় আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

রাশিয়া ও উত্তর কোরিয়া, উভয় দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। আবার দেশ দুটির ওপর মার্কিন তথা পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। তাই কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে ‘মিল’ রয়েছে দুই দেশের। আর তাই চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের আশঙ্কা পুতিন ও কিম হাত মেলালে সামাল দেওয়া কঠিন হবে। কারণ এই দুই নেতাই পশ্চিমাদের কথা পাত্তা দেন না।

পুতিনকে বরণ করে নিতে গভীর রাতে বিমানবন্দরের টারমাকে একাই দাঁড়িয়েছিলেন কিম। এমন দৃশ্য ‘বিরলই’ বলা যেতে পারে। শুধু অভ্যর্থনাই নয়, আতিথেয়তায়ও কমতি রাখেননি কিম।

পিয়ংইয়ংয়ে কুমসুসান গেস্টহাউসে পুতিনের থাকার ব্যবস্থা করেছেন তিনি। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখন তিনিও এই গেস্টহাউসে উঠেছিলেন।

উত্তর কোরিয়ার এই রাষ্ট্রীয় গেস্টহাউস পিয়ংইয়ংয়ে কুমসুসান প্যালেস অব সানের কাছে অবস্থিত। ওই প্রাসাদে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বাবা কিম জং-ইল এবং দাদা কিম ইল-সাংয়ের সমাধি রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ২০১৯ সালে চীনের প্রেসিডেন্টের সফরের আগে মাত্র কয়েক মাসের মধ্যে এই গেস্টহাউস বানানো হয়েছে।

দুই দিনের এই রাষ্ট্রীয় পুতিনের সঙ্গী হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ, আলেক্সান্ডার নোভাক, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ, উপপ্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো, স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো, পরিবহনমন্ত্রী রোমান স্টারোভোইত, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ, রেলওয়েপ্রধান ওলেগ বেলোজেরভ ও রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো।

সর্বশেষ ২০০০ সালে উত্তর কোরিয়া গিয়েছিলেন পুতিন। এর প্রায় ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেলেন তিনি। দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এই দুই বছরে বিশ্ব রাজনীতিতে অনেক উত্থান-পতন হয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পুতিনের। দেশটিতে পৌঁছানোর পর তার নমুনাও দেখা গেল।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১০

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১১

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১২

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৩

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৪

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৫

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৬

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৭

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৮

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

২০
X