কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:৫১ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিদ্রোহের পর প্রথমবার রাশিয়ায় দেখা গেল প্রিগোজিনকে

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ফ্রেডি মাপোকারের সঙ্গে ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ফ্রেডি মাপোকারের সঙ্গে ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর প্রথমবারের মতো রাশিয়ায় দেখা গেছে গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে।

চলতি সপ্তাহে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আফ্রিকা-রাশিয়া সম্মেলনের এক ফাঁকে প্রিগোজিনকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ও রাষ্ট্রদূত ফ্রেডি মাপোকার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। গত মাসের ওয়াগনারের বিদ্রোহের পর এবারই প্রথমবারের মতো রাশিয়ায় তাকে জনসমক্ষে দেখা গেল।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ঘোষণার পরপর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

বিদ্রোহের পর থেকে প্রিগোজিনের অবস্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন খবর দিয়ে আসছিল। কেউ বলেছে, বিদ্রোহের পর তিনি বেলারুশে চলে গেছেন। আবার কেউ বলেছে, তিনি রাশিয়ায় আছেন।

আরও পড়ুন : প্রিগোজিনের ওপর এখনো প্রতিশোধ নিতে পারেন পুতিন

হীরাসমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ওয়াগনারের অনেক যোদ্ধা রয়েছে। আফ্রিকান এই দেশের ওয়াগনার গ্রুপের প্রধান দিমিত্রি সিটি প্রিগোজিন ও ফ্রেডি মাপোকার বৈঠকের ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন। তাদের এ বৈঠক সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়।

এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুশে দেখা গিয়েছিল। ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি ওয়াগনার যোদ্ধাদের বেলারুশে স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে ইউক্রেনের ফ্রন্টলাইনে সাম্প্রতিক ঘটনা ‘অসম্মানজনক’ বলেও উল্লেখ করেন তিনি। তাছাড়া ইউক্রেন যুদ্ধে আবার ওয়াগনার যোগদান করতে পারে বলেও ইঙ্গিত দেন প্রিগোজিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X