কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের চেয়ে এগিয়ে রুশ অস্ত্র!

রুশ পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান। ছবি : সংগৃহীত
রুশ পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান। ছবি : সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসনের মধ্য দিয়ে রাশিয়ার অস্ত্রের গুণগতমান যাচাইয়ের সুযোগ পেয়েছে আফ্রিকা। পশ্চিমা মিত্রদের চেয়ে রুশ অস্ত্র গুণগত দিক দিয়ে অনেক এগিয়ে তা এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাশিয়া আফ্রিকা পার্টনারশিপ ফোরামে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওলেগ ওযেরভ এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডে।

ওলেগ বলেন, আফ্রিকা মহাদেশে রাশিয়ার কৌশলগত সামরিক সহযোগিতা দ্রুত বাড়ছে। ইউক্রেন যুদ্ধে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ার অস্ত্র গুণগত দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। এর ফলে আফ্রিকায় রাশিয়ার অস্ত্র বিক্রি অনেক বেড়েছে।

গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া আফ্রিকার জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আফ্রিকার ৪৮ দেশ অংশ নিয়েছে। পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে এমন সম্মেলনের আয়োজনকে বড় অর্জন হিসেবে দেখছে মস্কো। সম্মেলনে চারটি ঘোষণাপত্র ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাশিয়া। এ ছাড়া ১৬১টি চুক্তি হয়েছে।

সম্মেলনে অস্ত্র বেচাকেনা ছাড়াও আফ্রিকার দেশগুলোতে জ্বালানি সহায়তার নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে ইথিওপিয়ায় একটি পরামাণু স্থাপনা তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়া।

আফ্রিকার দেশগুলোর এ সম্মেলনে সমাপনী বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এ মহাদেশের জ্বালানির বাড়তি চাহিদার বিরাট অংশ পূরণ করবে রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X