কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সময়ে জেলেনস্কিকে খেপিয়ে দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ছবি : সংগৃহীত

নিজের ক্ষমতার শেষ সময়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যেন উসকে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন।

সোমবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রায় তিন বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন, কিন্তু ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দুই মাস আগে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন।

এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েক দিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হলো। যদিও ট্রাম্প বলছেন তার প্রথম কাজ হবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X