কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাঙ্গেলা মার্কেলের কাছে কেন ক্ষমা চাইলেন পুতিন?

অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক চলাকালে কক্ষে প্রবেশ করে ভ্লাদিমির পুতিনের কুকুর। ছবি : সংগৃহীত
অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক চলাকালে কক্ষে প্রবেশ করে ভ্লাদিমির পুতিনের কুকুর। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন ক্ষমা চাওয়ার বিষয়টি জানান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। সে সময় বিশেষ কূটনৈতিক আলাপের সময় কক্ষে পুতিনের পোষা কুকুর কোনি প্রবেশ করে। ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। অভিযোগ উঠে, মার্কেলকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে পুতিন তার কালো ল্যাব্রাডর কোনিকে ব্যবহার করেছিলেন। কিন্তু পুতিন তা অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবারও সাংবাদিকদের এ ধরনের প্রশ্নের মুখে তার আগের অবস্থন পুনর্ব্যক্ত করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মার্কেলের কাছে ক্ষমা চান।

সম্প্রতি মার্কেলের স্মৃতিকথা ‘ফ্রিডম’ প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় আসে। ওই বইতে মার্কেল লেখেন, পুতিন মাঝে মাঝে পোষা প্রাণীটিকে (কুকুর) বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক চলাকালে নিয়ে আসেন। বিষয়টি জেনে ওই বৈঠকের আগে একজন সহকারীকে দিয়ে পুতিনের দলের কাছে অনুরোধ পাঠিয়েছিলেন মার্কেল। দাবি ছিল, তিনি কুকুরকে ভয় পান। তাই তাদের বৈঠক চলাকালে সেখানে যেন কোনিকে উপস্থিত করা না হয়। তবু পুতিন কুকুরকে নিয়ে আসেন।

ওই বৈঠকের একটি ছবিতে দেখা গেছে, কালো রঙের কুকুরটি মার্কেলের সঙ্গে ঘেঁষাঘেঁষি করছে। সন্দেহজনক উপস্থিতি শনাক্তের মতো মার্কেলকে পর্যবেক্ষণ করছে। এতে মার্কেলকে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়।

এ বিষয়ে পুতিন বলেন, আমি আগেও মার্কেলের কাছে ক্ষমা চেয়েছি। মার্কেলকে বলেছি, আমি জানতাম না তিনি কুকুরকে ভয় পান। যদি আমি জানতাম, আমি এটি কখনই করতাম না। সত্যি বলতে, আমি একটি স্বস্তিদায়ক, মনোরম পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম।

তিনি বলেন, আমি আবার তার কাছে ক্ষমার আবেদন জানালাম। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X