কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের সমালোচনা করায় ৯ তরুণ কারাগারে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা দখল করে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নানা ইতিবাচক কর্মকাণ্ডের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি। তবে তার বক্তব্যের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে সরকারের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে তারা প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তার সরকার।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, শুক্রবার একটি ফোরামে বক্তব্য দিচ্ছিলেন এরদোয়ান। এ সময় তারা বলেন, তার সরকার ইসরায়েলের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। গাজায় জাহাজে করে বোমা যাচ্ছে এবং গণহত্যায় মদদ বন্ধ করো বলেও স্লোগান দেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও বেআইনিভাবে বিক্ষোভের অভিযোগ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিক্ষোভকারীদের কারাগারে পাঠানোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিবিদরা। তাদের গ্রেপ্তারকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

তিনি বলেন, সরকারের সমালোচনা করায় ৯ জনকে গ্রেপ্তারেরর ঘটনা গণতন্ত্রের গুরুতর পরিস্থিতির নির্দেশ করে। তরুণরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছেন। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X