কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা

সিরিয়ার বিজয়ী বিদ্রোহী জোট ও হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি। ছবি : সংগৃহীত
সিরিয়ার বিজয়ী বিদ্রোহী জোট ও হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি। ছবি : সংগৃহীত

সিরিয়ার হুমাইমিম বিমান ঘাঁটি ঘিরে চলছে নতুন কূটনৈতিক উত্তাপ। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের মিত্র রুশ বাহিনী এখানেই তাদের অবস্থান ধরে রেখেছে। তবে বর্তমান বাস্তবতায় রাশিয়া বাধ্য হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-এর সঙ্গে গোপনে মধ্যস্থতায় নামতে।

সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে রাশিয়া হুমাইমিম বিমান ঘাঁটিতে একত্রিত করছে। বিদ্রোহীদের চাপে পড়া রুশ বাহিনী এখন এ ঘাঁটিতে টিকে থাকার লড়াই করছে। বিদ্রোহীদের শক্ত অবস্থানের মধ্যেও দুপক্ষের মধ্যে শুরু হয়েছে আলোচনার প্রক্রিয়া। সংবাদমাধ্যম ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিরিয়ার এইচটিএস সূত্র জানায়, তারা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাস্তববাদী চিন্তা করছে। রাশিয়ার কিছু সামরিক ঘাঁটি ও তারতুস বন্দরের ইজারা চুক্তি বহাল রাখার বিষয়ে রাজি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সিদ্ধান্ত সুবিধাভিত্তিক হবে, কোনো আদর্শের ওপর নয়।

এ মুহূর্তে রাশিয়ার ঘাঁটিগুলো বিদ্রোহী জোট ঘেরাও করে রেখেছে। ফলে রুশ সৈন্যদের খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। ঘাঁটির অভ্যন্তরে ময়লা-আবর্জনা জমে উঠছে। বিদ্রোহীরা রুশ বাহিনীকে ৪টি বিমান ঘাঁটি খালি করে হুমাইমিমে একত্রিত হওয়ার সুযোগ দিলেও তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

রাশিয়া হুমাইমিম বিমান ঘাঁটি ও টারতুস বন্দরের সুবিধা অব্যাহত রাখার শর্তে সিরিয়াকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব শুধু এতেই সন্তুষ্ট নয়। তারা রাশিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায়।

অপরদিকে, বিদ্রোহী জোট নিজেদের আফগানিস্তানের তালেবানদের মতো বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে দেখতে চায় না বিশ্বে। এদিকে রাশিয়া ও বিদ্রোহী জোটের মধ্যস্থতার এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X