কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

শতাধিক সাঁজোয়া যান কিনছে পোল্যান্ড

পোল্যান্ডের সামরিক বহর। ছবি : সংগৃহীত
পোল্যান্ডের সামরিক বহর। ছবি : সংগৃহীত

বেলারুশের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ার পর এবার শতাধিক সাঁজোয়া যান কিনছে পোল্যান্ড। দেশটির সেনাবাহিনীর জন্য এ সাজোয়া যান কিনতে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষর হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনীর পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য বড় ধরনের পদক্ষেপ নিল দেশটি।

সোমবার (১৪ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদম্যম এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এ প্রক্রিয়াকে অত্যন্ত ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন পোলিশ আর্মামেন্টস গ্রুপের (পিজিএস) সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় ৭০০ পদাতিক যুদ্ধের যানবাহন, ৪০০ সামরিক সেনাদের যাতায়াতের জন্য যান ও শতাধিক প্রাথমিক নিরীক্ষণ যানবাহন কেনা হবে।

তিনি জানান, সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের শুরুতে এ যানবাহনের প্রথম চালান যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে গত ফেব্রুয়ারিতে দেশীয় উৎপাদন কোম্পানি বোরসুক থেকে এক হাজার ৪০০ পদাতিক যুদ্ধের যান কেনার চুক্তি স্বাক্ষর করে পোল্যান্ড। দেশটি ইউরোপের মধ্যে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। এ জন্য দেশটি সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে শত শত ট্যাংক এবং বিভিন্ন ধরনের রকেট ল্যাঞ্চার সংগ্রহের চুক্তি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X