কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের পর এবার সীমান্তে সেনা মোতায়েন লাটভিয়ার

পুরোনো ছবি
পুরোনো ছবি

বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী। বেলারুশ সীমান্তে ‘হাইব্রিড হুমকি’ মোকাবিলা এবং ২৪ ঘণ্টায় ৯৬টি অনুপ্রবেশ চেষ্টার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটি।

আজ বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সেনা মোতায়েনের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা টহল বাড়াতে বর্ডার গার্ড সদস্যদের ছুটি বাতিল করে কর্মক্ষেত্রে তলব করেছে সরকার। বেলারুশের সঙ্গে লাটভিয়ার ১৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বর্ডার গার্ড জানিয়েছে, বেলারুশ সীমান্তে হাইব্রিড হুমকি বাড়তে পারে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। সীমান্তে অনেক মানুষ জড়ো হওয়ার সঙ্গে বেলারুশের সম্পৃক্ততা বেড়েই চলেছে। এ জন্য বর্ডার গার্ড সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তার অনুরোধ করা হয়েছে। তাদের এই অনুরোধের পরই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইনারা মুরনিস।

তবে ঠিক কত ইউনিট এবং কতজন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

এর আগে গত সপ্তাহে বেলারুশের সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক। তার আগে সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করার কথা জানিয়েছিল পোল্যান্ড।

রয়টার্সের খবরে বলা হয়, গত ২৩ জুন সশস্ত্র বিদ্রোহের পর রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার যোদ্ধাদের বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা চাইলে বেলারুশে চলে যেতে পারবেন বলেও জানান পুতিন। বর্তমানে বেলারুশে অবস্থান করছেন ওয়াগনার যোদ্ধারা। বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি এ অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড, লাটভিয়াসহ ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X