কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মুসলিম সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার

ইফতার অনুষ্ঠানে জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইফতার অনুষ্ঠানে জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। গত সপ্তাহে রাজধানী কিয়েভে ছিল এই আয়োজন।

জেলেনস্কি মুসলিম নারী ও পুরুষ সেনাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন। এর আগে সবার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই অর্থাৎ সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইউক্রেনের অর্থোডক্স সাংবাদিকদের ইউনিয়ন এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তারা তাদের ওয়েবসাইটে জেলেনস্কির ইফতার করার মুহূর্তের ছবি প্রকাশ করে।

এ সময় জেলেনস্কি দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। পাশাপাশি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলেও জানিয়েছে মস্কো।

গত সোমবার (২৪ মার্চ) সৌদি আরবের রিয়াদে আলোচনায় বসেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈঠকে রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসকে বলেন, তারা মোটামুটি সব কিছু নিয়েই কথা বলেছেন। বিস্তৃত ও গভীর আলোচনা হয়েছে। যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গঠনমূলক। এই আলোচনার পর পরই যুক্তরাষ্ট্র ও রাশিয়া কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X