কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সরকারকে সুখবর দিল রাশিয়া

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দীর্ঘ ২২ বছর পর আফগানিস্তানের শাসকদল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে নেওয়ার রায় দেন। এই সিদ্ধান্তের ফলে রাশিয়া ও তালেবানের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এর ফলে, তালেবান সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। তবে গত কয়েক বছরে রাশিয়া তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া এই গোষ্ঠীর সঙ্গে বারবার যোগাযোগ বাড়িয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তালেবানের প্রতিনিধিরা রাশিয়া সফর করেছে।

গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্ব আদালতের উপর দেওয়া হয়। এই আইনের আওতায়, তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি ও গঠনমূলক যোগাযোগের পথ উন্মুক্ত হলো।

তবে, তালেবান এখনো কোনো দেশের পক্ষ থেকে সরকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি। তবে কাবুলে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। এছাড়া, ২০২৩ সালে চীন আফগানিস্তানে তালেবানের অধীনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে।

এই সিদ্ধান্ত রাশিয়া ও তালেবানের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১০

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১১

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১২

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৩

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৪

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৫

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৬

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৭

ভাই হারালেন শোয়েব আখতার

১৮

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৯

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X