কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া ও বেলারুশকে আমন্ত্রণ জানাবে না নোবেল ফাউন্ডেশন

নোবেল পুরস্কারের মেডেল। ছবি : সংগৃহীত
নোবেল পুরস্কারের মেডেল। ছবি : সংগৃহীত

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর এবার নতুন সিদ্বান্ত জানাল নোবেল ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, এবারের আসরেও রাশিয়া ও বেলারুশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হবে না।

সমালোচনার মুখে ফাউন্ডেশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, এবারের আসরে ইরানকে আমন্ত্রণ জানানো হবে। তবে রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশকে আমন্ত্রণ জানানো হবে না। এর আগে ইউক্রেনে আগ্রাসনের অভিযোগে গতবছরও এ দুই দেশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি ফাউন্ডেশেন।

ফাউন্ডেশেন জানিয়েছে, এবারও ডিসেম্বরে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আর এ আয়োজনে বৃহস্পতিবার ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ সময়ে যেসব দেশ নোবেল পুরস্কারের মূল্যায়ন করে না তাদেরও আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়ে নোবেল ফাউন্ডেশন।

রয়টার্স জানিয়েছে, সব দেশকে আমন্ত্রণ জানানোর ঘোষণার পর সুইডিশ পলিটিক্যাল পার্টির সমালোচনার মুখে পড়ে। এ সময়ে তারা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

শনিবার এক বিবৃতিতে ফাউন্ডেশন জানায়, আমরা সুইডেনেরে প্রতিক্রিয়ায় সাড়া দিচ্ছি। গতবছরের সিদ্ধান্তে এবারও আমরা ফিরে যাচ্ছি। আমরা স্টকহোমের এবারের আসরেও রাশিয়া ও বেলারুশকে আমন্ত্রণ জানাব না।

প্রতিবছরের অক্টোবরের শুরুতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল ফাউন্ডেশন। একটি গোপন প্রক্রিয়ার মাধ্যমে এ পুরস্কারে প্রতিযোগীদের মনোনয়ন ও পরে বিশেষ বোর্ড তাদের নাম ঘোষণা করে। এরপর ডিসেম্বরে এসব বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X