শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর সিবিএস নিউজ।

শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, আজ রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর এক দিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

হামাসের দাবি, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হামাস চায়, যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন ২ মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ৬০ দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল কিংবা হামাস, কোনো পক্ষই তখন এই বক্তব্য নিশ্চিত করেনি।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি ইতিবাচক অগ্রগতি। আশা করি, আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে।'

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। এ ছাড়া নেতানিয়াহুর সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। চলমান সংঘাতে গত কয়েক সপ্তাহে শুধু মানবিক ত্রাণ সংগ্রহের চেষ্টায় নিহত হয়েছেন আরও ৬৪০ বেসামরিক নাগরিক। এর মধ্যে ৪০০ জনের বেশি নিহত হয়েছেন জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোর কাছে।

জিএইচএফের পরিচালক জনি মুর জানান, বিতরণ কেন্দ্রের বাইরের পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। তবে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো দাবি করছে, জিএইচএফের কার্যক্রম বন্ধ করে গাজায় জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পুনরায় শুরু করা হোক। কিন্তু জাতিসংঘের এসব প্রচেষ্টায় ইসরায়েল মার্চ মাস থেকে বাধা দিয়ে আসছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X