কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিগগির ইউক্রেন যুদ্ধের অবসান হচ্ছে না : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের দুপক্ষই সামরিক শক্তির মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে অটল। মস্কো ও কিয়েভের এমন অবস্থানের কারণে শিগগির এ যুদ্ধের অবসানের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ভারতের নয়াদিল্লিতি অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনের আগে গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জাতিসংঘপ্রধান।

গুতেরেস বলেন, অদূর ভবিষ্যতে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান পাব, এ বিষয়ে আমি খুব আশাবাদী নই। আমার মনে হয়, দুপক্ষ এখনো এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছে।

শনি ও রোববার এবারের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজক দেশ জোটের সভাপতি ভারত। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে জড়ো হয়েছেন।

এই সম্মেলনে তারা বৈশ্বিক সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বরাবরের মতো এবারের সম্মেলনের আলোচনায় বড় অংশজুড়ে থাকবে ইউক্রেন যুদ্ধ। তবে গত বছর ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্বনেতারা। এরপর থেকে তাদের মধ্যে এই মতবিরোধ বেড়েছে।

পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার নিন্দা করে জি-২০ প্রস্তাব গ্রহণ করতে চাইলেও আপত্তি রয়েছে মস্কো ও বেইজিংয়ের। এমনকি এবারের সম্মেলেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগদান পর্যন্ত করেননি। ফলে এবারের সম্মেলনে সর্বসম্মতভাবে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X