কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান

মাখোঁ ও খামেনি। ছবি : সংগৃহীত
মাখোঁ ও খামেনি। ছবি : সংগৃহীত

নিজেদের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চুক্তি সম্পন্ন হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পাবে তেহরান। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্সে আটক এক ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি বন্দিদের বিনিময়ের চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। প্রস্তাবিত বিনিময়ে মাহদিহ এসফান্দিয়ারিকে মুক্তি দিবে ফ্রান্স। তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

আরাঘচি আরও বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি। আমি এখন বলতে পারি যে, আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি দুই বন্দির বিনিময়ে মাহদিহের মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ইরান বারবার তার (মাহদিহ) মুক্তির দাবি জানিয়েছে। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অনেক যুক্তি দিয়েছে।

ফ্রান্স বলেছে, তারা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে আটকের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেহরানের বিরুদ্ধে অভিযোগ করবে। ৪০ বছর বয়সী কোহলার এবং ৭০ বছর বয়সী প্যারিসকে ২০২২ সালের ৭ মে গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

এই দম্পতি বর্তমানে ইরানে আটক প্রায় ২০ জন ইউরোপীয়ের মধ্যে অন্যতম। বন্দিদের মধ্যে একজন ফ্রাঙ্কো-জার্মান কিশোরও রয়েছে। সে ইউরোপ থেকে এশিয়া সাইকেল ভ্রমণে যাচ্ছিল। পথে ১৬ জুন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময় নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সে ইরানের সেনাদের হাতে আটক হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X