কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের ইরাসমাস কর্মসূচির জনক সোফিয়া কোরাদির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয় ইরাসমাস কর্মসূচির প্রবর্তক সোফিয়া কোরাদি আর নেই। শনিবার (১৯ অক্টোবর) ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, রোমে ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরাসমাস কর্মসূচির মাধ্যমে ইউরোপজুড়ে লাখো শিক্ষার্থী বিদেশে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তাই তিনি পরিচিত ছিলেন ‘মাম্মা ইরাসমাস’ নামে।

রোমের ‘রোমা থ্রি ইউনিভার্সিটি’র অধ্যাপক সোফিয়া মাত্র ২০ বছর বয়সে ফুলব্রাইট স্কলারশিপ পান এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে নিজের ডিগ্রির স্বীকৃতি না পেয়ে তিনি ভাবতে শুরু করেন— বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের অর্জন কেন স্বীকৃত হবে না? এই ভাবনা থেকেই ১৯৮৭ সালে তিনি চালু করেন ইরাসমাস কর্মসূচি।

এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ পেয়েছেন।

সোফিয়া কোরাদি জাতিসংঘের মানবাধিকার কমিশন, দ্য হেগ একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল’ এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গবেষণা করেছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, তিনি লাখো তরুণের জীবন বদলে দিয়েছেন।

ফ্রান্সের ইউরোপীয় বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউরোপের তরুণ প্রজন্ম তার কাছে ঋণী।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X