কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিকেল চারটার মধ্যে আগুন নির্বাপন হবে

বিকেল চারটার মধ্যে আগুন নির্বাপন হবে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের আমদানি এলাকায় লাগা আগুন বিকেল চারটার মধ্যে নির্বাপন সম্ভব হবে আশা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার৷

তিনি বলেন, সর্বশেষ ২৩টি ইউনিট সকাল থেকে কাজ করছে। আজ বিকেল ৪টার মধ্যে অগ্নিনির্বাপণ সম্পন্ন করার আশা।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত সূত্রপাত জানা যায়নি। তদন্ত গ্রহণের পর বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি সহযোগিতা করেছে। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

এদিকে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই— নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বিবৃতিতে বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।

বিবৃতি আরও বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই— যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X