কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা যুবদল সভাপতির কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপির শোকজ

নরসিংদী জেলা যুবদল সভাপতির কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপির শোকজ
নরসিংদী জেলা যুবদল সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ। ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়াও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি আপনি (বিদ্যুৎ) এক সভায় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। যা সম্পূর্ণরূপে সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত আপনার সেই বক্তব্যের ফুটেজ আমাদের নিকট আছে। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

এছাড়াও নরসিংদী জেলা বিএনপির শোকজ নোটিশে বিদ্যুতের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘আপনার সদয় অবগতি ও অত্র পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে জবাব প্রদান করার জন্য জানাইতেছি, গত ১১ অক্টোবর রায়পুরা উপজেলা বিএনপি কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির সভায় ব্যক্তির বিরুদ্ধে আপনার কুরুচিপূর্ণ বক্তব্য দলের অভ্যন্তরে বিভ্রান্তি-বিভাজন সৃষ্টিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। আপনার বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের হাতে রক্ষিত। যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কাজেই আপনাকে উল্লিখিত সময়ের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত জবাব প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এই নোটিশের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় দপ্তর এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের বিষয়ে জানতে চাইলে মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, ‘আমি শোকজের জবাব রেডি (প্রস্তুত) করেছি। দ্রুত সময়ের মধ্যেই জমা দেব।’

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কারও নাম ধরে বা কারোর বিরুদ্ধে বক্তব্য দিইনি, আর আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X