কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহায়তায় জাতিসংঘের কাজে রাশিয়ার বাধা

ইউক্রেনের খেরসন অঞ্চলে বন্যাকবলিত এলাকা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের খেরসন অঞ্চলে বন্যাকবলিত এলাকা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের খেরসন অঞ্চলে নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ার ঘটনায় আশপাশের অনেক এলাকা প্লাবিত হয়। এর ফলে বিশুদ্ধ পানি আর খাদ্যের সংকটে পড়ে অসংখ্য মানুষ। বিভিন্নভাবে সহায়তার চেষ্টা করা হলেও যুদ্ধ ছাপিয়ে তাদের কাছে পৌঁছানো সহজ হচ্ছে না। এর মধ্যেই এসব বন্যার্ত মানুষকে সহায়তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। খেরসন অঞ্চলের রুশ-অধিকৃত এলাকার ওই মানুষদের সাহায্য করার জন্য জাতিসংঘের অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটি।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ বন্যায় বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। এই বাঁধ ধসে পড়ায় তৈরি হয়েছে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা।

ইউক্রেনে জাতিসংঘের সমন্বয়কারী ডেনিস ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, ‘রুশ ফেডারেশন সরকার তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে প্রবেশের জন্য আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।’ রাশিয়াকে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডেনিস ব্রাউন আরও বলেন, ‘বাঁধ ধসের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ যাদের জরুরিভাবে সহায়তার প্রয়োজন, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাছে পৌঁছানোর জন্য জাতিসংঘ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।’

এদিকে ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় এর প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী। জাতিসংঘ বলছে, বাঁধটি ধসে পড়ায় খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

জাতিসংঘ জানায়, এই বাঁধ ধসে পড়ার কারণে বাড়তে পারে খাদ্যের দাম। এ ছাড়া খাবার পানির সংকটে পড়তে পারে কয়েক হাজার মানুষ।

জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘বাঁধটি ধসে পড়ায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তায়। এর প্রভাব যে শুধু ইউক্রেনে পড়বে তা নয়, পুরো বিশ্বই এর প্রভাব অনুভব করবে। আমি নিশ্চিত করে বলতে পারি খাদ্যের দাম আরও বাড়বে।’

সম্প্রতি হামলা চালিয়ে নোভা কাখোভকা বাঁধটি ধসিয়ে দেওয়া হয়। ফলে দিনিপ্রো নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা তলিয়ে যায়। এ ছাড়া প্লাবিত হয় বিপুল কৃষিজমি। এ কারণে ইউক্রেনের কৃষি খাতে দীর্ঘস্থায়ী বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X