কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ
কসোভো-সার্বিয়া উত্তেজনা

‘নিষেধাজ্ঞা ছাড়া কোনো আলোচনা নয়’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কসোভো-সার্বিয়া উত্তেজনা ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গত মাসে সীমান্তবর্তী এলাকায় হামলার ফলে এ উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে কসোভোর প্রেসিডেন্ট ভোসা ওসমানী বলেছেন, উত্তরাঞ্চলে হামলার জন্য নিষেধাজ্ঞা আরোপ ছাড়া সার্বিয়ার সঙ্গে কোনো আলোচনা নয়। খবর আনাদোলু।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্পেনে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির (ইপিসি) তৃতীয় বৈঠকে অংশ নিয়ে ওসমানী বলেন, আমদের ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। আমরা একসঙ্গে সার্বিরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিষেধাজ্ঞা দিতে পারি। এতে তারা পুনরায় আগ্রাসনের সাহস পাবে না।

প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল হিসেবে স্পেন ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আয়োজন করছে। এ বৈঠকে সার্বিয়ার সঙ্গে কসোভোর সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কসোভোর প্রেসিডেন্ট ভোসা ওসমানী।

ওসমানী বলেন, আমরা কসোভো ও সার্বিয়ার সীমান্তকে নিরাপদ করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সমর্থন চাই। পশ্চিম বল্কান এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কসোভোর উত্তরাঞ্চলে বাঞ্জস্কায় একটি থানায় সার্বিয়ান আধা সামরিক বাহিনীর সদস্যরা হামলা চালায়। এ সময় তারা একজন পুলিশ সদস্যকে হত্যা করে। পরে তারা সীমান্তবর্তী একটি ধর্মীয় স্থাপনায় আশ্রয় নেয়। সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন সার্বিয়ান সদস্য নিহত হন। ১৯৯৯ সালে কসোভো যুদ্ধ শেষ হওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক সহিংসতা। এর ফলে দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।

এ ঘটনার পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, সীমান্তে নজিরবিহীন প্রচুরসংখ্যক সেনা জড়ো করেছে সার্বিয়া। শান্তিরক্ষী মিশনের আওতায় কসোভোয় ন্যাটো সামরিক জোটের সাড়ে চার হাজার সেনা রয়েছে। পশ্চিমাদের পাশাপাশি কসোভোকে এই সামরিক হুমকি প্রদর্শন এড়িয়ে যাওয়ার মতো নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X