কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারের বিদ্রোহে ভয়াবহ ‘সংকটে’ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে ভয়াবহ সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা। সাড়ে ২৪ বছরের ক্ষমতায় পুতিন এ ধরনের সংকটের মুখোমুখি হননি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাউয়ার বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর এটিই প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এটি রুশ নেতৃত্ব ও ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের জন্য অত্যন্ত গুরুতর চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমি বলব, এটি পুতিনের সাড়ে ২২ বছরের শাসনকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকট। এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। পুতিন ও তার সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এটা খুব কড়াভাবেই করা হয়েছে। তাই আমি মনে করি, তিনি জীবন বাজি রেখেই লড়বেন। আর এটাই ভয়াবহ।’

এর আগে গতকাল শুক্রবার এক অডিও বার্তায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা মারা গেছেন।’

তিনি বলেন, ‘আমরা মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাহিনীর ২৫ হাজার সদস্য এ অভিযানে যোগ দিয়েছে। যদি কেউ আমাদের প্রতিরোধ করতে চায়, সে ক্ষেত্রে আমরা সেটা হুমকি হিসেবে বিবেচনা করব এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করব।’

প্রিগোজিনের এ ঘোষণার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার গ্রুপ।

এ দিকে এ বিদ্রোহের সঙ্গে জড়িতদের সাজার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X