কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে : মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে অবরুদ্ধ গাজা উপত্যাকায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। এটি অবশ্যই বন্ধ করতে হবে। শনিবার (১১ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মাখোঁ বলেন, ইসরায়েলের বোমা হামলার কোনো যুক্তি নেই। এছাড়া যুদ্ধবিরতি হলে ইসরায়েলই উপকৃত হবে।

তিনি বলেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে তাদের গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। এ সময় তিনি হামাসের হামলারও নিন্দা জানান।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যরা যুদ্ধবিরতির আহ্বানে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি চায় তারাও যোগ দিক।

এর আগে শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য বলে মনে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। শুক্রবার (১০ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপের সময় এই কথা বলেছেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X