কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চ থেকে ৩ বিজয় ছিনিয়ে নিতে চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ ২০ মাসে গড়িয়েছে। মাসের পর মাস ইউক্রেনকে সহায়তা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে বিদেশের মাটি থেকে তিনটি প্রধান বিজয় ইউক্রেনের জন্য প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সহায়তার অনুমোদন এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদান। খবর রয়টার্সের।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে ইউক্রন যুদ্ধ শুরু হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে অর্থ ও অস্ত্র থেকে শুরু করে সব দিক দিয়ে পশ্চিমাদের ওপরই নির্ভর করছে কিয়েভ। যদিও দিন যত সামনে গড়াচ্ছে পশ্চিমাদের সহায়তায় ভাটা পড়ছে।

শুক্রবার (২৪ নভেম্বর) কিয়েভে লাটভিয়ান প্রেসিডেন্ট এডগারস রিংকেভিক্সের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের এই মুহূর্তে তিনটি বিজয় দরকার। প্রথমটি হলো মার্কিন কংগ্রেস থেকে বিজয়। এটি একটি বড় চ্যালেঞ্জ। এটা অর্জন সহজ হবে না। কিন্তু ইউক্রেন সবকিছুই করছে।

বেশ কয়েক দিন ধরেই মার্কিন কংগ্রেস থেকে ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস করাতে চেষ্টা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কংগ্রেসের কট্টর রিপাবলিকান নেতাদের বাধায় তা পাস হচ্ছে না।

দ্বিতীয় ও তৃতীয় বিজয়ের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় ও তৃতীয় বিজয় ইউরোপ থেকে। আমাদের জন্য ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ অনুমোদনে ইইউর সহায়তা প্রয়োজন। আর তৃতীয়টি হলো ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের বিষয়ে সংলাপের পথ খোলা।

ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজের ঘোষণা বেশ আগেই দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে হাঙ্গেরির বাধায় তা এখনো অনুমোদন লাভ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X