কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৫:১৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রুশ বাহিনীর কাছে অস্ত্র ফেরত দেবে ওয়াগনার গ্রুপ

রাশিয়ার রোস্তভ-অন-দন শহরে একটি ট্যাংকের ওপর বসে আছেন ওয়াগনার যোদ্ধারা। ছবি : সংগৃহীত
রাশিয়ার রোস্তভ-অন-দন শহরে একটি ট্যাংকের ওপর বসে আছেন ওয়াগনার যোদ্ধারা। ছবি : সংগৃহীত

সশস্ত্র বিদ্রোহের পর এবার ওয়াগনার যোদ্ধারা সব ধরনের ভারি অস্ত্র রুশ বাহিনীর কাছে ফেরত দিতে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক ওয়াগনার যোদ্ধাদের তিনটি বিকল্প প্রস্তাব দেওয়ার পর এ তথ্য জানায় দেশটির মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর কাছে ওয়াগনার গ্রুপের ভারি অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর শনিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

যদিও প্রিগোজিনের দাবি, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

এদিকে ওয়াগনারের বিদ্রোহের পর পুতিন গতকাল সোমবার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি ওয়াগনার যোদ্ধাদের তিনটি বিকল্প দেন। সেগুলো হলো—ওয়াগনার যোদ্ধারা চাইলে রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনীতে যোগদান করতে পারবে অথবা দেশে তাদের পরিবার-পরিজনের কাছে ফিরতে পারবে কিংবা প্রতিবেশী দেশ বেলারুশে যেতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X