কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে নতুন বিল পাস, অভিবাসীদের জন্য দুঃসংবাদ

ঐতিহাসিক আইফেল টাওয়ার ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত
ঐতিহাসিক আইফেল টাওয়ার ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত

এবার অভিবাসীদের দুঃসংবাদ দিল ফ্রান্স। দেশটি অভিবাসীদের নিয়ে নতুন আইন পাস করেছে। যার ফলে অভিবাসীদের প্রতি সরকারের নীতি আরও কঠোর হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার অভিবাসীদের নিয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্স। এ আইনের ফলে আগের চেয়ে কয়েক গুণ কঠিন হয়েছে দেশটির অভিবাসন আইন। এমনকি কঠোরতা থেকে রেহাই পায়নি শিশুরাও।

নতুন এ আইন নিয়ে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নিজের দলেই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এ সময় তার পাশে দাঁড়িয়েছিল অতি দক্ষিণপন্থিরা। বিষয়টি নিয়ে ম্যাখোঁ নিজেও সন্তুষ্ট ছিলেন না। তবে আইনটি পার্লামেন্টের নিম্নকক্ষে পাস করার সময় নিজের দল তার পাশে দাঁড়িয়েছে। ফলে সমর্থনের প্রয়োজন পড়েনি অতি দক্ষিণপন্থিদের।

নতুন আইন পাস করায় আনন্দ প্রকাশ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এটি নিয়ে পার্লামেন্টে তীব্র বিতর্কের আশঙ্কা করেছিলেন। এমনকি বিষয়টি নিয়ে দক্ষিণপন্থিদের সমর্থনের কথাও ভেবেছিলেন তিনি। তবে আইনটি পাস হওয়ায় তাকেও খুশি দেখা গেছে।

নতুন আইনটি পাস করতে বেশ বেগ পোহাতে হয়েছে দেশটির। এমনকি পার্লামেন্টে আইনের খসড়াটি একাধিকবার পরিবর্তনও করা হয়েছে। দেশটির বামপন্থিদের বক্তব্য, অতি দক্ষিণপন্থিদের চাপের কারণে বিলটি বারবার পরিবর্তন করা হয়েছে।

নতুন করে পাস হওয়া আইনের কারণে অভিবাসীরা আগে যতটা সহজে ও দ্রুত রেসিডেন্সি পারমিট পেতেন তা আর এতটা সহজ হবে না। কেবল ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের জন্য আইনটি অপরিবর্তিত রয়েছে। তবে ইইউর বাইরের অন্য অভিবাসীদের জন্য এখন বাড়ির অধিকার পেতে হলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

নতুন আইনে মাইগ্রেশন কোটাও রাখা হয়েছে। এর ফলে শিশুরাও ফ্রান্সের নাগরিকত্ব পেতে অসুবিধায় পড়বেন। এমনকি এ আইনের ফলে অবৈধ অভিবাসীদের সহজে দেশ থেকে বের করে দেওয়া যাবে। আইনটি প্রয়োগ থেকে বাদ যাবে না ১৪ বছরের নিচের ব্যক্তিরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X