কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্মুখযুদ্ধে রাশিয়ার কাছে মার খাচ্ছে ইউক্রেন

প্রেসিডেন্টের সাথে ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্টের সাথে ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত

রাশিয়ার সেনাদের দখলে থাকা ভূখণ্ডের পুনর্দখল নিতে গেল জুনে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনীয় বাহিনী। তাদের বুদ্ধি–পরামর্শ ও সামরিক সহযোগিতা দিচ্ছিল মিত্ররা। তবে গ্রীষ্মে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জন তো সম্ভবই হয়নি, বরং শীত মৌসুম সামনে রেখে এখন তারা আতঙ্কে।

গেল ছয় মাসে চমকে দেওয়ার মতো কোনো সাফল্য পায়নি ইউক্রেনীয় বাহিনী। উল্টো রুশ সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে অনেক প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতির হয়েছে তাদের। পাশাপাশি এ সময় রাশিয়া আরও সেনা নিয়োগ করায় নতুন করে চাপে পড়েছে তারা।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড ১৫তম ন্যাশনাল গার্ডের এক কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, কাগজে-কলমে তাদের পরিকল্পনা দারুণ ছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে সেই পরিকল্পনা কোনো কাজে আসেনি। রুশ সেনাদের বাঙ্কার সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।

দক্ষিণ ইউক্রেনের প্রত্যন্ত এলাকার একটি সেনা ফাঁড়িতে বসে সিএনএনের সঙ্গে কথা বলেন ওই কমান্ডারের। জানান, সম্মুখসমরে রুশ সেনাদের অব্যাহত হামলায় বেকায়দায় পড়ে গেছেন তারা। বলেন, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে রুশ সেনাদের সঙ্গে ঠিক পেরে উঠছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেন সেনাদের জন্য বড় এক আতঙ্ক হয়ে উঠেছেন নতুন রুশ সেনারা। নতুন নিয়োগ পাওয়া এসব সেনার বেশির ভাগই কারাবন্দি ছিলেন। ইউক্রেনীয় সেনাদের তুলনায় তারা অনেক বেশি প্রশিক্ষিত ও অস্ত্রে সজ্জিত। তাদের পেছনে থাকে রুশ সাঁজোয়া বাহিনী। যা তাদের অপ্রতিরোধ্য করে তুলেছে।

ইউক্রেনীয় ওই কমান্ডার জানান, যুদ্ধের ময়দানে বড় ধরনের পরিবর্তন ঘটছে। রুশরা এখন নিজেরাই ড্রোন তৈরি করছে। শিশুদের খেলনার মতো ড্রোনের ব্যবহার করছে তারা। জানান, ইউক্রেনীয় বাহিনীর হাতে ড্রোনের সংখ্যা খুবই কম। সব মিলিয়ে তাদের হাতে যে সমরাস্ত্র রয়েছে, তা দিয়ে আসন্ন শীতে সম্মুখসমরে লড়াই করা আরও কঠিন হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ ইউক্রেনীয় কমান্ডার।

ইউক্রেনীয় সেনাবাহিনীর সিনিয়র সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সান্ডার তারনাভস্কি বলেছেন, রণক্ষেত্রে ইউক্রেনের সেনারা কামানের গোলার ঘাটতিতে রয়েছে। জানান, বিদেশি সহযোগিতার ঘাটতির কারণে কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য বাইডেন প্রস্তাবিত ৬০ বিলিয়ন ডলার এবং হাঙ্গেরি ইইউ’র প্রস্তাবিত ৫৪.৫ বিলিয়ন ডলার সহযোগিতা আটকে দেওয়ার পর সোমবার এই মন্তব্য করেন ইউক্রেনীয় জেনারেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X