কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সেন্ট পিটার্সবার্গে অনলাইন রিটেইলারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন প্রতিষ্ঠান উইল্ডবেরিজের গুদামে আগুন। ছবি : রয়টার্স
অনলাইন প্রতিষ্ঠান উইল্ডবেরিজের গুদামে আগুন। ছবি : রয়টার্স

রাশিয়ার বৃহৎ অনলাইন রিটেইলার কোম্পানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন প্রতিষ্ঠানটির গুদামে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওয়ার হাউসের মালিকানাপ্রতিষ্ঠান উইল্ডবেরিজ এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর সব স্টাফকে সরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অনলাইন কোম্পানির এ ওয়ার হাউসটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত। ৭০ হাজার স্কয়ারের এ ওয়ারহাউসটিকে ক্যাটাগরি ৫ হিসিবে চিহ্নিত করা হয়েছে। যার অর্থ বেশিরভাগের অবস্থা গুরুতর। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৩০০ ফায়ার ফাইটার ও কয়েকজন ইঞ্জিনিয়ার অংশ নেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।

ওয়ার হাউসের এ অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, অগ্নিকাণ্ডের এলাকায় আকাশে ব্যাপক ধোয়ার কুণ্ডলি জটলা পাকিয়েছে। সেখানে আগুনের লেলিহান শিখা জ্বলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X