কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নাভালনির মৃত্যুর কারণ জানা গেল

আলেক্সি নাভালনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক আলেক্সি নাভালনি কারাগারে ‘সাডেন ডেথ সিন্ড্রোমে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর একদিন পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে রুশ কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আর্কটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান নাভালনি। ইয়ামালো-নেনেটস জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে পশ্চিমা নেতারা নাভালনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তার মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন। ইতোমধ্যে তার মৃত্যুর বিষয়টি পুতিনকেও অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

আর্কটিক অঞ্চলে বর্তমানে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ছেলের মৃত্যুর খবরে এত ঠান্ডার মাঝেও কারাগারে ছুটে যান নাভালনির ৬৯ বছর বয়সী মা লিউডমিলা। সেখানে গেলে তাকে মৃত্যুর একটি সরকারি নোটিশ দেওয়া হয় বলে জানান নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ।

নাভালনির দুর্নীতি দমন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ বলেন, নাভালনির আইনজীবী ও মা আজ সকালে কারাগারে গেলে তাদের বলা হয়েছে যে ‘সাডেন ডেথ সিন্ড্রোমের’ কারণে তার মৃত্যু হয়েছে।

হৃদরোগ সম্পর্কিত একটি অস্পষ্ট টার্ম হলো এই সাডেন ডেথ সিনড্রোম। এর ফলে রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X